সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সান্তাহারে শাপলা বিক্রেতা শহিদুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। নিহত শহিদুল সান্তাহার ইউপির পানলা গ্রামের মৃত আবু তালেবের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পানলা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় তার ভাতিজা শিশু আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন আ-হ-ত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সান্তাহার ইউপির পানলা গ্রামের নিকট ব্রিজ এলাকায় শাপলা বিক্রিতা শহিদুল ইসলাম তার ভাই সবুজের ৯ বছর বয়সী ছেলে শিশু আব্দুর রহমান সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিলেন। এসময় রানীনগর থেকে সান্তাহারগামী একটি মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শহিদুল ও তার ভাতিজা আব্দুর রহমানকে ধাক্কা দিলে ছিটকে পড়ে। এতে শহিদুল ও শিশু আব্দুর রহমানসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় শহিদুল ইসলাম মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে অজ্ঞাত আরোহীরা নতুন মোটরসাইকেল কিনে মির্জাপুর থেকে সান্তাহার যাচ্ছিলেন বলে জানাগেছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁয় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য