রাজশাহী বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি এলাকায় খাবারের অভাব ও গবাদিপশু নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। ২৩ আগস্ট বন্যা কবলিত এলাকার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল, আলু, মুড়ি ও খাবার স্যালাইন এশিয়ান টেলিভিশনের ব্যানারে বিতরণ করেন রাজশাহী বিভাগীয় প্রধান আখতার রহমান।
তার বক্তব্যে সুনামধন্য এশিয়ান টেলিভিশনের দেশ ও বিশ্বব্যাপী সুখ্যাতির কথা তুলে ধরেন।
উপস্থিত বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন, ত্রাণ সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সাংবাদিক বিপুল হোসেন সৈকত,
বাঘা উপজেলা সংগ্রামী দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, বাঘা উপজেলা কৃষক দলের সদস্য আব্দুর রহমান ও কৃষক নেতা বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য