admin
২৪ অগাস্ট ২০২৫, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাবেক ডিবি হাসানকে গণপিটুনি

রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

শনিবার রাতে তার ভাড়া বাসা থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য। গত বছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি করেন।সে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক রাজিব আলী রাতুল কে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন হয়রানি করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাদক দিয়ে চালান দেয় জামিনে বেড় হলেও রাতুল সাংবাদিক কে ক্রসফায়ার করবে বলে তার বাবার কাছে টাকা দাবি করে।এই সাবেক এসআই হাসানের অপর্কমে শেষ নাই। সে নিজে কে সব সময় ছাত্রলীগের নেতা দাবি করতো।

এছাড়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

১

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

২

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

৩

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

৪

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

৫

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

৮

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

৯

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১০

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১১

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১২

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

১৪

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

১৫

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

১৬

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১৭

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

১৮

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

১৯

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

২০