admin
২৪ অগাস্ট ২০২৫, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে বিড়ল প্রজাতির বিষধর সাপের কামরে রাশিদুল (২৪) নামের এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, রাশিদুল গত শনিবার দিবাগত রাতে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে বিষধর সাপ প্রথমে তার কানে ও পরে তার হাতের আঙ্গুলে কামড় দেয়। এ সময় সে চিৎকার করতে থাকলে বাড়ির লোকজন এসে সাপটিকে মেরে ফেলে এবং রাশিদুলকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যান।

পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার সময় পথিমধ্যে রাশিদুল মারা যান।

এদিকে সাপটি বিড়ল প্রজাতি হওয়ায় গতকাল রোববার ভোর থেকেই রাশিদেুলের বাড়িতে লোকজনের উপচেপড়া ভীড় হতে থাকে। অনেকেই বলছেন এটি কালাস সাপ। এ দেশেরই একটি জাত। মারাত্নক নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ সাপ এটি। এ সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে সময় মত এন্টিভেনম নিতে না পারলে তার মৃত্যু অনিবার্য।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

১

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

২

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

৩

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

৪

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

৫

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

৮

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

৯

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১০

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১১

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১২

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

১৪

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

১৫

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

১৬

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১৭

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

১৮

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

১৯

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

২০