admin
২৫ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে ১৮ হাজার পিচ ইয়াবাসহ ট্রাকচালক জব্দ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক ট্রাকচালককে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে টেকনাফ ব্যাটালিয়ন-২ এর দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়। নয়াপাড়ার মোছনী এলাকা থেকে টেকনাফগামী একটি ট্রাক (কক্সবাজার-ড-১১-০১০১) তল্লাশির সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে। পরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি।

পরবর্তীতে তার দেওয়া তথ্যে ট্রাকের চালকের আসনের নিচ থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোশারফ (২৬), সে টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, ইয়াবাসহ আটক ব্যক্তিকে এবং জব্দ করা ট্রাককে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও মানব পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০