হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বানিয়াচংয়ের যুবলীগ নেতা আব্দুল হাদী(৪৫)কে আটক করা হয়েছে।সে উপজেলার কাগাপাশার উমরপুর গ্রামের আফরোজ মিয়ার ছেলে।
২৪ আগস্ট রবিবার বিকেলে শহরের বেবী স্ট্যান্ড এলাকা থেকে আব্দুল হাদীকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানাযায়,হবিগঞ্জ সদর থানার ১২/১৮১নং মামলার ৫৮ নম্বর পলাতক আসামি ছিলো সে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
সে স্থানীয় ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছে।
মন্তব্য