রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেতে এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি ফিরোজ (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকা জেলার সাভার থানার কলমা এলাকায় র্যাব-৫ ও র্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। ফিরোজ পুঠিয়া থানার উজালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
উল্লেখ্য, গত ২৬ মে বিকেলে ছাগল আনতে গিয়ে উজালপুর বিলে গেলে নিখোঁজ হন ওই গৃহিণী। পরে রাতে ভুট্টাক্ষেত থেকে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
র্যাব জানায়, গ্রেফতার ফিরোজকে থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য