admin
৩০ অগাস্ট ২০২৫, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাদেবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নওগাঁ মহাদেবপুরে পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

শনিবার (৩০ আগস্ট)  বেলা ১১ টায় জেলার শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য ফোরাম ও পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এবং মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।

মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ এ সভায় সভাপতিত্ব করেন।সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক, সাংবাদিক আবদুল মালেক প্রমুখ।

অভিযোগ রয়েছে,মহাদেবপুর সাব-রেজিস্টার অফিসের সাব-রেজিস্টার মুক্তি-আরা কয়েক দিন ধরে নিয়ম বর্হিঃভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অদৃশ্য শক্তির বলে খাজনা-খারিজ ছাড়ায়,নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দলিল রেজিস্ট্রি করে আসছেন।এমন খবর পেয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি একে সাজু গত ২৭ আগস্ট বিকেলে তথ্য সংগ্রহ করতে মহাদেবপুর সাব-রেজিস্টার অফিসের সামনে যায়।এসময় জমি রেজিস্ট্রার করতে আসা সম্পত্তির মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা তার নজরে আসে।

মারামারির এ দৃশ্য ভিডিও করার সময় সাংবাদিক সাজুর উপর ওই অফিসের কয়েকজন কর্মচারী এবং দলিল লেখক সমিতির কতিপয় সদস্য হামলা চালায় এবং তাকে বেধরক মারপিট করাসহ তার কাছে থাকা ক্যামেরা,মোবাইল ফোন ও ডিবিসি নিউজ’র আইডি কার্ড ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

দেবাশীষ সাহা

নওগাঁ

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

২

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১০

৩

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

৪

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

৫

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৬

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

৭

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

৮

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

৯

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

১০

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

১১

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১২

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

১৩

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

১৪

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

১৫

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

১৬

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১৭

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৮

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

২০