রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছি মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারীরা এক ডিশ ব্যবসায়ীর পালসার মোটরসাইকেল ছিনতাই করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আরিফুল ইসলাম, সরগাছি গ্রামের মৃত আনসার আলীর ছেলে, জানান—বাসায় ফেরার পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা সিএনজিতে করে এসে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান। ছিনতাইকারীরা তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
আরিফুল জানান, ছিনতাইকারীরা ৬ জন ছিল—কিছুজনের মুখে মাস্ক ছিল। তাদের কাউকে চিনতে পারেননি। মোটরসাইকেলের নাম্বার: রাজশাহী-ল ১১-৫১৭৮।
এ বিষয়ে সাধনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, “বিষয়টি নিয়ে কাজ চলছে। দ্রুতই ছিনতাইকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য