admin
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাই , রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিকরা।

পূর্ব ঘোষণা ছাড়া বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে এই সঙ্কট তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী প্রতি ট্রিপে এতদিন চালক পেতেন ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং সহকারী ৪০০ টাকা। সম্প্রতি শ্রমিকরা এই পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন।

দীর্ঘ আলোচনা ও কয়েক দফা অচলাবস্থার পর গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়, চালকরা পাবেন ১৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা এবং সহকারী ৭০০ টাকা। আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মালিকরা জানান, তারা এই বাড়তি বেতন দিতে পারবেন না — এবং হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা জানান, পূজার ছুটিকে কেন্দ্র করে এমনিতেই বাস ও ট্রেনে ভিড়। তার ওপর কোনো প্রকার ঘোষণা ছাড়াই বাস বন্ধ হওয়ায় অনেকেই ঢাকায় ফিরতে না পেরে বিপাকে পড়েছেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন,

“দফায় দফায় আলোচনার মাধ্যমে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা কার্যকর হওয়ার আগেই বাস বন্ধ করা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ যাত্রীরা যেভাবে ভোগান্তিতে পড়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মালিকপক্ষ যাত্রীদের সঙ্গে ছিনিমিনি খেলছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে পরিবহন মালিকদের পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০