নওগাঁর আত্রাই উপজেলার দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘সহজ কোরআন শিক্ষা’ কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্র সভাপতি মো. ফিরোজ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন। তিনি বলেন, “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।” তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত উপস্থিতি ও অনুশীলনে উৎসাহিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র পরিদর্শকগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে ১৩ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
মন্তব্য