জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর মালমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কমিটি বাতিল ও সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনের শাস্তির দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
তিনি অভিযোগ করে জানান, ২০২৩ সালে চাকরির প্রয়োজনে সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনকে দায়িত্ব দিয়ে মাদ্রাসা পরিচালনার ভার দেন। কিন্তু ২০২৫ সালে তিনি প্রতারণার মাধ্যমে জহুরুল ইসলামকে বাদ দিয়ে নিজেকে প্রধান শিক্ষক দেখিয়ে নতুন কমিটি গঠন করেন এবং তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠান।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি কমিটি স্থগিত এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মন্তব্য