শাজাহানপুরে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা সুলতানসহ ৬ জন গ্রেফতার
মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতা সুলতানসহ ৬ জনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। স্ত্রী, শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে তারা ইজিবাইক ছিনতাই করত।
২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতমাথা এলাকা থেকে এক চালকের ইজিবাইক ভাড়া নিয়ে আশেকপুর এলাকায় নিয়ে গিয়ে ছিনতাই করে চক্রটি। পরে চালক মেহেদী হাসান থানায় মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে চক্রের মূলহোতা সুলতান, তার স্ত্রী মল্লিকা, শালিকা সুমাইয়া, সুমন, শহিদুল ও মাসুদ রানা গ্রেফতার হয়। এ সময় চোরাই অটো উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সুলতানের বিরুদ্ধে ২০টি মামলা বিচারাধীন রয়েছে। টিম শাজাহানপুর দক্ষতার সঙ্গে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
মন্তব্য