admin
২৮ অক্টোবর ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ সদর হাসপাতালে র‍্যাবের অভিযানে বানিয়াচংয়ের দালালসহ আটক – ৯

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অভিযানে বানিয়াচংয়ের ২ জনসহ হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার মোট ৯ জন চিহ্নিত দালালকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হবিগঞ্জ জেলার ৮ জন ও সুনামগঞ্জ জেলার ১ জন দালালকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
সুনামগঞ্জের হাতিয়া গ্রামের হরুফ মিয়ার পুত্র কাউসার মিয়া (৩০),
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রশন্ন দাসের পুত্র অশিত দাস (৪০),
একই উপজেলার সতমুখা গ্রামের মজর আলীর পুত্র বিলু মিয়া (৪০),
সদর উপজেলার পইল গ্রামের আরজ আলীর পুত্র রমিজ আলী রনি (২৭),
হবিগঞ্জ শহরের আনন্তপুর এলাকার সাইদ শাহের পুত্র কামাল শাহ (২৫),
আনন্দপুর এলাকার আকল আলীর পুত্র আসাদুজ্জামান রিপন (৪৩),
চুনারুঘাট উপজেলার ফুলগাঁও গ্রামের বেলাল মিয়ার পুত্র আব্দুল খালেক মিয়া (২৭),
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নিকুঞ্জ ঘোষের পুত্র নিতু ঘোষ (৩৫)
এবং সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নিখিল রায়ের পুত্র সৌরভ রায় (২২)।
পরে আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়ার আদালতে হাজির করা হলে, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার শাহ আলম বলেন,
“দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতালে একটি দালাল চক্র সক্রিয় ছিল। তারা রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে নিয়ে গিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই তথ্য আমাদের গোয়েন্দা নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে নয়জন চিহ্নিত দালালকে আটক করে। তারা সরকারি হাসপাতাল থেকে রোগী সরিয়ে ভুল চিকিৎসার মাধ্যমে প্রতারণা করত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে কারাদণ্ড প্রদান করা হয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

২

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

৩

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

৪

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

৫

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

৬

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

৭

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৮

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৯

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১০

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

১১

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১৩

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১৪

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১৫

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১৬

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৭

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৮

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৯

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০