Md. Ariful Islam
৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় প্রশাসনের অনুমতি ছাড়াই স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

নওগাঁয় প্রশাসনের অনুমোদন ছাড়াই হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা চালু করা হয়েছে। আবাসিক এলাকায় অবস্থিত এ মাঠে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে মেলা শুরু হলেও দুই সপ্তাহ আগে থেকেই চলছে অবকাঠামোগত কাজ। বার্ষিক পরীক্ষার সময় বিদ্যালয় মাঠে মেলা বসায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

মেলাকে ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। মেলার ব্যানারে জেলা পুলিশের নাম ব্যবহার করা হলেও পুলিশ প্রশাসন জানিয়েছে—এ সম্পর্কে তারা অবগত নন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাট-নওগাঁ আবাসিক এলাকায় হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও প্রবাহ সংসদ স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মাঠজুড়ে টিনের বেষ্টনী তোলা হয়েছে। প্রধান ফটক বন্ধ থাকায় শিক্ষার্থী-শিক্ষকদের বিকল্প দরজা ব্যবহার করতে হচ্ছে। পরীক্ষাকালীন শব্দদূষণ, যাতায়াত সমস্যা ও খেলাধুলা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
মেলা আয়োজন করছে রাজশাহী শিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তাদের স্বত্বাধিকারী রহিদুল ইসলাম ২৭ নভেম্বর জেলা প্রশাসনের কাছে অনুমতির আবেদন করলেও এখনো অনুমোদন মেলেনি। তিনি দাবি করেন, স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পর ১২ ডিসেম্বর থেকে মেলা পুরোপুরি চালু করবেন। প্রায় ৫০টি স্টল, নাগরদোলা, ড্রাগনরাইডসহ বিনোদন ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবেশে টিকিট ২০ টাকা।

অষ্টম ও নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “গেট বন্ধ থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে। পরীক্ষায় মনোযোগ নষ্ট হচ্ছে। মাঠেও খেলতে পারছি না।”
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, “পরীক্ষাকালীন স্কুল মাঠে মেলা করা ঠিক হয়নি। এতে বাচ্চাদের পড়ালেখায় ব্যাঘাত হবে। আবাসিক এলাকায় মেলার শব্দ ও ভিড় আমাদের জন্যও সমস্যা তৈরি করবে।”

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম নাজমুল হাসান বলেন, “এলাকার কিছু সম্মানিত ব্যক্তি, বিশেষ করে প্রবাহ সংসদ ক্লাবের সভাপতি-সম্পাদক অনুরোধ করায় মাঠ ব্যবহারের মৌখিক অনুমতি দিয়েছি। স্কুল কোনো ভাড়া নেয়নি।” তিনি দাবি করেন, পরীক্ষায় ‘খুব বেশি’ প্রভাব পড়েনি।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, “অবকাঠামো তৈরির সময় কিছু সমস্যা হলেও এখন পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক।”

এদিকে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, “স্কুল মাঠে মেলার অনুমতি দেওয়ার ক্ষমতা প্রধান শিক্ষকের নেই। আমাকে বিষয়টি জানানোও হয়নি। জেলা প্রশাসন ও চেম্বার অফ কমার্স—কেউই অনুমতি দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “একটি আবেদন এসেছে। অনুমোদনের প্রক্রিয়া চলছে।”
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মেলার সঙ্গে জেলা পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। ব্যানারে পুলিশ বিভাগের নাম ব্যবহার করায় তা খুলে ফেলতে বলা হয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০