admin
১৪ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার ফুলছড়িতে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগকালে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয় ভিত্তিক পরিবেশ ক্লাব শক্তিশালীকরণে গাছ বিতরণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে মালালা ফান্ডের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহনে সকাল ১১ টায় একটি র‍্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে হালুয়া ফজলে রাববী বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে ছিন্নমূল মহিলা সমিতির উপ-পরিচালক এবিএম মাসুদুন্নবী লিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, গুনভড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু, জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকার, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা প্রতিমা রাণী প্রমুখ

সভায় জেন্ডার সংবেদনশীল জলবায়ু পরিবর্তন সহায়ক এবং তথ্য নির্ভর শিক্ষা প্রসার কার্যক্রমে স্থানীয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে বাজেট বৃদ্ধি এবং নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং দুর্যোগকালে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয় ভিত্তিক পরিবেশ ক্লাব শক্তিশালীকরণে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়

উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি এ প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কাজ করেন এবং প্রত্যেক বিদ্যালয়ে ৫০ টি করে মোট ২০০ গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০