আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত কক্ষ থেকে পুঠিয়া বালিকা বিদ্যালয়ে জ্ঞানের নতুন ঠিকানা

রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষ সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করতে গড়ে তোলা এ লাইব্রেরির উদ্বোধন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষটি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

নবনির্মিত লাইব্রেরিতে পাঠ্য ও রেফারেন্স বইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং বিভিন্ন সাময়িকী সংযোজন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য আরামদায়ক পাঠের পরিবেশ নিশ্চিত করতে আকর্ষণীয় বুকশেলফ, পর্যাপ্ত আলো-বাতাস ও একটি ডিজিটাল কর্নার স্থাপন করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনের পর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইব্রেরি ঘুরে দেখেন এবং উদ্যোগটির প্রশংসা করেন।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “একসময়ের অবহেলিত একটি কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। এই উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

২

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৩

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

৫

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৭

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

৮

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

৯

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১০

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

১৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

১৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

১৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

২০