admin
১৮ অগাস্ট ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলছড়িতে চরের কৃষি পণ্য ও সারের ন্যায্যমূল্যের দাবিতে প্রতিবাদ কর্মসূচি 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে কৃষিপণ্যের বাজারজাতকরণ ও সারের ন্যায্যমূল্য  নিশ্চিতকরণে দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ আগস্ট) ফজলুপর ও ফুলছড়ি ইউনিয়নে প্রকল্পের অংশগ্রহণকরী নারী-পুরুষ ও সাধারণ জনগণ একত্রিত হয়ে এ প্রতিবাদে অংশ নেন।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি মাধ্যমে বক্তারা দাবি তুলে ধরে বলেন, চরাঞ্চলে বাজার ব্যবস্থাপনা না থাকায় তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে নানা বাধার সমমুখী হচ্ছে যার   কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সারের নিদিষ্ট ডিলার না থাকায় মধ্যসত্বভূগীরা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।

প্রতিবাদ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, ফজলুপুর ইউপি সদস্য ময়েজ মিয়া, উত্তর খাটিয়ামারী কাশফুল নারী দলে সভাপতি মাজেদা বেগম, টাওয়ার বাজার জবা নারী দলের সদস্য ইয়াসমিন খাতুন,  পশ্চিম পারুল বেগম রোকেয়া নারী দলের সভাপতি হামিদা বেগম, যুবক যুবতী দলের সদস্য নুরুল ইসলাম,  সাজু মিয়া , টেংরাকান্দি বেলি নারী দলের সদস্য মোর্শেদা বেগম প্রমুখ।

বক্তারা অবিলম্বে চর পর্যায়ে কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ, সংরক্ষণ ও  যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সরকারের কাছে দাবি জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০