“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(১৮ আগষ্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি,আলোচনা সভা ও সফল মৎসচাষীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পোনা অবমুক্ত করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী তকদির আহম্মেদ এর সঞ্চালনায় উপজেলা মৎস্য অফিসার তহুরা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাঘা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার শাম্মী আক্তার।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারি শাহরিন আক্তার ইভা, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবি দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন আল হক,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, উপজেলা মৎসজীবি দলের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আশরাফুজ্জামান বিদ্যুৎসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ্র।
আলোচনা সভা ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে মৎস্য ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য