বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এর শ্বশুর আব্দুস সাত্তার প্রাং আজ রবিবার ১০ আগষ্ট ভোর পাঁচটার সময় দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুর সময় তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ রবিবার বাদ আছর গাইবান্ধা জেলার সাহাদুল্যাপুর উপজেলার বসনিয়াপাড়া নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম আব্দুস সাত্তার এর ইন্তেকালে নাটোর জেলা জামায়াতের পক্ষ থেকে শোক বাণী দিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুস সাত্তার একজন নিবেদিত মুসলিম ছিলেন। তিনি ইসলামের খেদমতে অনেক সামাজিক কাজ করেছেন । আমরা আল্লাহর কাছে দোয়া করি মরহুমের গুনাগুলো মাফ করে সমস্ত নেক আমলগুলো কবুল করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ ও সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য