জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে নাটোরের লালপুরে যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২আগস্ট ) দশটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা সহ যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধ ও জুলাই- ২৪ শহীদদের সহ রাজধানীতে বিমান দুর্ঘটনায় সকল নিহতের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহামুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বুলবুল আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের নেতা আব্দুল্লাহ আল বাকি,জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মন্তব্য