admin
১৩ অগাস্ট ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে চলনবিল রক্ষার্থে বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থানান্তরের দাবী

চলনবিল রক্ষায় প্রস্তাবিত বুড়ি পোতাজিয়া থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিকল্প জায়গায় স্থানান্তরের দাবী জানিয়েছে চলনবিল রক্ষা আন্দোলন। বুধবার বিকেল ৫টায় গুরুদাসপুরের চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই দাবী করেন আন্দোলনের নেতৃবৃন্দরা।

চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ, গুরুদাসপুর সাখার চলনবিল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বড়াল ও নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য রোকসানা আক্তার লিপি, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাংবাদিক জালাল উদ্দিন, শহীদুল ইসলাম, ডা. এসএম আতিকুল আলম।

বক্তারা বলেন, ‘‘চলনবিল রক্ষার্থে বুড়ি পোতাজিয়া স্থানের পরিবর্তে অন্য কোনো জায়গায় বিশ^বিদ্যালয় স্থাপন করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ও চাই, চলনবিলও চাই।’’

জানা যায়- চলনবিলে পদ্মা, আত্রাই, বড়ালসহ ৪৭টি নদী, ১৬৩টি বিল, ৩০০টির বেশি ক্যানেলসহ লক্ষাধিক পুকুরের জলরাশি প্রবাহিত হওয়ার একমাত্র পতিতমুখ বুড়ি পোতাজিয়া। সিরাজগঞ্জের শাহাজাদপুরে বুড়ি পোতাজিয়ায় ওই রবীন্দ্র বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য বালু ফেলে ভরাট করা হয়েছে নদী। আবার ছোট স্লইচগেটের কারণে সংকুচিত হয়েছে গোহালা নদী। এর ফলে পানি প্রবাহ কমে বাঘাবাড়ি নৌবন্দরও সংকটে পড়বে। এতে হাজার বর্গকিলোমিটারের চলনবিল জলাবদ্ধতাসহ নানারকম বিপর্যয়ের মুখে পড়বে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক গোলাম মোস্তাফার মৃত্যুতে সাংবাদিক উন্নয়ন সংস্থার শোক

আদমদীঘিতে গাঁজাসহ আটক-২

নলডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

সান্তাহারে সাবেক মেয়র ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

১০

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

১১

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

১২

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

১৩

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

১৪

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৬

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১৭

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৮

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

২০