লালপুরে ডাক্তার পরিবারের বাড়িতে চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট
নাটোরের লালপুর উপজেলার পুরাতন বাজার এলাকায় এক ডাক্তার পরিবারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ডাঃ এ.এইচ.এম আনিসুজ্জামান পিয়াস (৪৩), পিতা ডাঃ আনসার (৭৫) এর বাড়িতে এ ঘটনা ঘটে। পিয়াসের ভাই আতিক জানান, তাদের বাবা গত ১৪ দিন ধরে অসুস্থ অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। বড় ভাই পিয়াসও সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত।
আজ শনিবার সকাল ১০টার দিকে তারা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাড়ি ফিরলে দরজা খুলে ঘরের ভেতর সবকিছু এলোমেলো দেখতে পান। বিভিন্ন রুমের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়।
পিয়াসের মা আফরোজা খাতুন জানান, চোরেরা নগদ টাকা, সোনার অলঙ্কার, টেলিভিশনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালপুর থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছে।
মন্তব্য