admin
১৭ অগাস্ট ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে পদ্মা নদীর তীরে অবৈধ বালি উত্তোলন বন্ধ করলেন সেনাবাহিনী

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে অবৈধভাবে বালি উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম।

আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালি উত্তোলন করা হচ্ছিল, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল। আজ সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় চর এলাকায় ব্যাপকভাবে বালি খালাসের প্রক্রিয়া নজরে আসে। সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করে পেট্রোল টিম। তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ড্রেজার মালিকরা দ্রুত ড্রেজার সরিয়ে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনী বালি উত্তোলনে ব্যবহৃত সব সাকশন পাইপগুলো সরিয়ে ফেলে এবং স্থানটি পরিদর্শন করে নিরাপদ ঘোষণা করে।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালি উত্তোলন বন্ধ হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক গোলাম মোস্তাফার মৃত্যুতে সাংবাদিক উন্নয়ন সংস্থার শোক

আদমদীঘিতে গাঁজাসহ আটক-২

নলডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

সান্তাহারে সাবেক মেয়র ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

১০

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

১১

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

১২

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

১৩

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

১৪

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৬

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১৭

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৮

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

২০