বগুড়া শাজাহানপুরের বিশিষ্ট সাংবাদিক স্বনামধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ক্যামেরা পার্সন সাংবাদিক আনোয়ার হোসেনের মাতা
আঞ্জুয়ারা বেগম,(৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৬ই আগস্ট শনিবার রাত সোয়া এগার টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
মরহুমার নামাজে জানাজ আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক, বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, দিনকালের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, সাজাপুর ফুলতলা কামিল(মাস্টার্স) মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার, মরহুমার বড়ভাই প্রভাষক আব্দুর রহিম, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজীব, দৈনিক জনকন্ঠ পত্রিকার শাজাহানপুর প্রতিনিধি সাংবাদিক সানোয়ার হোসেন মাস্টার, মাঝিড়া ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক সহ ধর্মপ্রাণ মুসলমানগন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দাফন শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মন্তব্য