admin
১৭ অগাস্ট ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক প্রশস্ত করনের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে নাটোরের বনপাড়া বাইপাস পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি।

এতে ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম ও নাটোরের বাসিন্দা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর সঙ্গে রাজশাহী বিভাগের সব জেলা, রংপুর ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার মানুষের যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটি দিনদিন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রয়োজনের তুলনায় কম প্রশস্ততা, যথাসময়ে উপযুক্ত সংস্কার কাজ না হওয়া, যানবাহন চলাচল বেড়ে যাওয়া, যথাযথ নির্দেশনা ও নজরদারির অভাবে প্রতিদিনই প্রাণ ঝরছে। মাঝেমাঝেই ঘটছে বড় দুর্ঘটনা, যাতে সপরিবারে প্রাণ হারাতে হচ্ছে অনেককে।

তারা আরও বলেন, সড়কটি দেশের খাদ্যভাণ্ডার খ্যাত চলনবিলের মাঝ দিয়ে হওয়ায় এটি কৃষি অর্থনীতিরও পাইপলাইন হিসেবে ভূমিকা রাখছে। গুরুত্বের কথা উল্লেখ করে সড়কটি অবিলম্বে চার লেনে উন্নীতকরণের জোর দাবি জানান বক্তারা।

কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল চ্যাম্পিয়ান অভিনেতা ও উপস্থাপক আবু হেনা রনি তার বক্তব্যে বলেন, বনপাড়া-হাটিকুমরুল সড়কটির যেন কোনো মা-বাবা নেই। যেন এক অভিভাবকহীন বেওয়ারিস সড়ক এটি। একের এক দুর্ঘটনা হলেও টনক নড়ছে না কারও। অবিলম্বে এই সড়কটির কার্যকর সংস্কারের মাধ্যমে চার লেনে উন্নীত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম মহাসড়কটি চার লেনে উন্নীত করে অত্র এলাকার আর্থসামাজিক ভাগ্যবদলে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বলেন, চলনবিল পুরো দেশেরই কৃষি-অর্থনীতিতে অবদান রেখে আসছে। দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের মাধ্যমে মহামারি আকারের সড়ক দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি কৃষিভিত্তিক একটি অর্থনৈতিক জোন, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কেন্দ্র নির্মাণ ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগ গ্রহণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ডা. মো. শামস্ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এস এম মাহবুব আলম, মো. রাশিদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি মো. বাবর আলী, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু কাফি জন্নন, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আলাউদ্দিন মৃধা ও মন্টু ডানিয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০