admin
১৯ অগাস্ট ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় মসজিদের ইমাম জামায়াত কর্মীকে হত্যা চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের ইমাম ও জামায়াতে ইসলামীর কর্মীকে প্রকাশ্যে হত্যার চেষ্টা, মারধর ও তার বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে ।

মঙ্গলবার (১৯ আগস্ট) নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় এই ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাধনগর জোয়ানপুর বাইতুন নূর জামে মসজিদের ওয়াক্তিয়া ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মোঃ ইউসুফ (২৮) কে তাঁর নিজস্ব ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করার সময় জোরপূর্বক বাধা দান করে প্রকাশ্যে হত্যার চেষ্টা ও তার নির্মাণাধীন বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে মাধনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান বিটল (৫২), রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের দক্ষিণ হস্ত যুবলীগ কর্মী শাহাদত হোসেন (৪৫) , বিএনপি কর্মী হাসিব মাঝি (৩৮) সহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি । উল্লেখ্য যে, ইমাম হাফেজ মোঃ ইউসুফ (২৮) পশ্চিম মাধনগর এলাকার মৃত মোঃ শাজাহান শেখের পুত্র, বিএনপি নেতা সাইদুর রহমান বিটল পশ্চিম মাধনগর নিচা বাজার এলাকার মৃত মোকছেদ আলীর পুত্র , শাহাদত পশ্চিম মাধনগর মাঝি পাড়া গ্রামের আব্দুস সাত্তার এর পুত্র ও হাসিব পশ্চিম মাধনগর মাঝিপাড়ার আব্দুস সাত্তার মাঝির পুত্র ।

এ সময় হামলাকারীরা হাফেজ মোঃ ইউসুফকে মারধর করে ও গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মারধর কারীরা বিরত হয় এবং ইমাম ইউসুফ আলী প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় নলডাঙ্গা থানায় ইমাম ইউসুফ আলী তার প্রাণ নাশের হুমকি রয়েছে মর্মে পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০