admin
২১ অগাস্ট ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর জেলা কারাগারে নিম্নমানের খাবার, কয়েদিদের ক্ষোভ চরমে

নাটোর জেলা কারাগারে কয়েদি ও হাজতিদের জন্য সরবরাহ করা খাবারের মান একেবারেই নিম্নমানের বলে অভিযোগ উঠেছে।

প্রতিদিন শুকনো ডাটা শাক, পাঙাশ ও সিলভার মাছের ছোট টুকরা আর নিম্নমানের রুটি দিয়েই চলছে খাবারের তালিকা। তবে এসব খাবার খেয়ে সন্তুষ্ট নন হাজতিরা। তাদের অভিযোগ, রুটি যেন ছালার বস্তার মতো— ঝাড়া দিলেই ধুলো উড়ে যায়।

অভিযোগে জানা গেছে, কারাগারে থাকা হাজতিরা মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, মাঝে মাঝে ডিসি ফাইল, এডিএম ফাইল কিংবা জজ ফাইল হয়, কিন্তু কোনো কর্মকর্তাই সরাসরি হাজতিদের সঙ্গে কথা বলেন না। এদিকে কারাগারের ক্যান্টিনে পণ্য বিক্রি হলেও তার দাম এত বেশি যে দরিদ্র কয়েদিদের পক্ষে তা কেনা সম্ভব হয় না।

হাজতিদের দাবি, ক্যান্টিন চালানোর স্বার্থেই কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ভালো খাবার সরবরাহ করে না। ফলে গরিব ও অসহায় কয়েদিরা নিম্নমানের খাবার খেয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

নিজেকে ভুক্তভোগী দাবি করে এক হাজতি বলেন,
“দুই দিন পিসি কার্ডে টাকা না থাকায় জেলখানার খাবার খেতে বাধ্য হয়েছিলাম। কিন্তু খাবার এত নিম্নমানের ছিল যে খেতে পারিনি। জীবনে এত খারাপ সবজি আর মাছ খাইনি।”

আরেক হাজতি ওমর ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“জেলের ভাত-তরকারি খেলে এক লোকমা মুখে দিলে দুই লোকমা উল্টে পেট থেকে উঠে আসে।”

এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০