admin
২১ অগাস্ট ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে অবৈধ বালু উত্তোলনে সেনা অভিযান

নাটোরের লালপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার দিয়ার বাহাদুরপুর ও চর জাজিরা এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী জানায়, শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলনের ফলে নদীভাঙন ও কৃষিজমি ক্ষতির শঙ্কা তৈরি হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন—মাসুম শেখ (২৩), আদিল শেখ (৩৩) এবং জাহিদুল ইসলাম (২৯)। তাদের কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে লালপুর উপজেলা মারাত্মক ঝুঁকিতে পড়বে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে গাঁজাসহ আটক-২

নলডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

সান্তাহারে সাবেক মেয়র ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

১০

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

১১

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

১২

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

১৩

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১৬

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১৯

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

২০