admin
২২ অগাস্ট ২০২৫, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর সুগার মিল ডাকাতির প্রধান আসামি নাজমুল গ্রেফতার

দেশজুড়ে চাঞ্চল্যকর নাটোর সুগার মিলে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির অন্যতম প্রধান আসামি ও ডাকাত সরদার নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ৩ জুলাই রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে নাটোর সুগার মিলে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে সংঘবদ্ধ ডাকাতদল মিলের প্রধান ফটক ভেঙে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ জন প্রহরীকে হাত-মুখ বেঁধে জিম্মি করে এবং ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এসময় প্রহরীদের মারধর করে একটি কক্ষে আটকে রেখে মিলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ—হাউজ গান মেটাল, ওয়েল্ডিং ক্যাবল, ক্রাশ শ্যাফট, ইনার প্লেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য আনুমানিক ৯০ লাখ ৪০ হাজার টাকা।

ঘটনার পর নাটোর সদর থানায় ডাকাতি মামলা দায়ের হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তে ডাকাত দলের প্রধানদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সাভার থেকে আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০