admin
২৩ অগাস্ট ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় থেমে গেছে ‘গরিবের অ্যাম্বুলেন্স’ সেবা

নাটোরের বাগাতিপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু হওয়া একসময়ের বহুল আলোচিত স্বাস্থ্য সেবার ‘গরিবের অ্যাম্বুলেন্স’ প্রকল্প রক্ষণাবেক্ষণের অভাবে এখন সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ব্যাটারি ও ইঞ্জিন অকেজো হয়ে মরিচা ধরেছে যানবাহনগুলোতে। ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের তৃণমূলের মানুষ আজ বঞ্চিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সংযোগী বাহন এই জরুরি স্বাস্থ্যসেবা থেকে।

২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সরকারের উদ্যোগে এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে এই প্রকল্প চালু করা হয়েছিল। উপজেলার পাঁকা, জামনগর, বাগাতিপাড়া, ফাওয়াড়দিয়াড় ও দয়ারামপুর ইউনিয়নে মোট পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশাকে রোগী পরিবহণের উপযোগী করে রূপান্তর করা হয়। প্রতিটি গাড়ির খরচ হয়েছিল এক লাখ ৮৮ হাজার ৭৬৪ টাকা করে, মোট ব্যয় দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা। চালুর পর শুরুতে ২৪ ঘণ্টার সেবা পেয়ে সুবিধাভোগীরা স্বস্তি পেলেও মাত্র দুই বছরের মাথায় ব্যাটারি ও যন্ত্রাংশ নষ্ট হয়ে যানবাহনগুলো একে একে অচল হয়ে যায়। বর্তমানে সেগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
জামনগর ইউনিয়নের ভিগরভাগ গ্রামের বাসিন্দা নিশাতুর বলেন, “গরিবের অ্যাম্বুলেন্স থাকায় আমরা আগে দিনে-রাতে খুব সহজে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারতাম। এখন তা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ হসপিটালের অ্যাম্বুলেন্সের ওপর নির্ভরশীল। কিন্তু একটি অ্যাম্বুলেন্সে পুরো উপজেলা কাভার করা সম্ভব হয় না। ব্যাক্তি গত গাড়ি সব সময় পাওয়া যায়না ,আবার খরচও অনেক বেশী এতে রোগীদের ভোগান্তি বেড়েছে।”
পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘প্রথম দিকে প্রকল্পে কিছু সাড়া পাওয়া গেলেও পরবর্তীতে আর কার্যকর ছিল না’। এ প্রকল্প পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশনা বা গাইডলাইন না থাকায় সমস্যার সৃষ্টি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, “আমি এ প্রকল্প সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহলের মনে করেন, সুষ্ঠ পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটি ভেস্তে গেছে। এতে প্রায় সাড়ে ৯ লাখ টাকার সরকারি অর্থ অপচয় হওয়ার পাশাপাশি বঞ্চিত হয়েছে সাধারণ দরিদ্র মানুষ। তবে, অচিরে আবারও এই সেবা চালু হবে এমন আশাবাদ তাদের।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক গোলাম মোস্তাফার মৃত্যুতে সাংবাদিক উন্নয়ন সংস্থার শোক

আদমদীঘিতে গাঁজাসহ আটক-২

নলডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

সান্তাহারে সাবেক মেয়র ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

১০

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

১১

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

১২

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

১৩

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

১৪

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৬

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১৭

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৮

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

২০