admin
২৩ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধসে পড়ার শঙ্কায় বাগাতিপাড়ার যুব উন্নয়ন দপ্তর

নাটোরের বাগাতিপাড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলা যুব উন্নয়ন দপ্তরের কার্যক্রম। অফিস ভবনের ছাদের পলেস্তারা খসে পড়া ও পানি চুঁইয়ে পড়ায় কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত ২ জুলাই স্টাফ কক্ষে ছাদের একটি বড় অংশ খসে পড়লেও অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো যায়। ভবনের আরেক কক্ষে ফ্যান খসে পড়ার ঘটনাও ঘটেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সবুর জানান, ভবনের বেহাল অবস্থায় গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। ক্যাশিয়ার আমিরুল ইসলামসহ কর্মচারীরা বলেন,দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা যায়, ১৯৮৪ সালে নির্মিত এ কোর্ট ভবনটি ২০০৫ সাল থেকে যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি অফিসের কাজে ব্যবহৃত হচ্ছে। গত অর্থবছরে ভবনের তিন পাশ সংস্কার হলেও একটি অংশ অরক্ষিত থেকে গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, অফিসটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখা হয়েছে। শিগগিরই ছাদ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে গাঁজাসহ আটক-২

নলডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

সান্তাহারে সাবেক মেয়র ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

১০

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

১১

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

১২

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

১৩

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১৬

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১৯

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

২০