admin
২৪ অগাস্ট ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে জলাবদ্ধতাই ফসলহীন কযেক হাজার বিঘা আবাদি জমি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামের কৃষক লুৎফর রহমান (৫৫) একসময় ৪৫ বিঘা জমিতে সোনালি ধান ফলাতেন। এখন সেই জমি বছরের পর বছর পানিতে ডুবে থাকে। জীবিকা হারিয়ে তিনি দেশজুড়ে দিনমজুরের কাজ করছেন। শুধু তিনি নন, একই গ্রামের আরও বহু কৃষক একইভাবে নিঃস্ব হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক দশক আগে গ্রামের প্রভাবশালী মকবুল হোসেন ও ওয়াজ উদ্দিন নামে দুই ভাই বিলের মাঝে পুকুর খনন করেন। পরে সরকারি খালের মুখ দখল করে জশিম উদ্দিন নামে আরেক ব্যক্তি পুকুর খনন করেন। এসব পুকুরের উঁচু বাঁধে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় উপলশহর, বিনোদশহর, বিষ্ণপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মাঠে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, উপশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে বছরজুড়েই পানি জমে থাকে। কচুরিপানায় ঢেকে গেছে খেলার মাঠ। শহীদ মিনারও পানিতে তলিয়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী জানান, বিষয়টি শিক্ষা বিভাগ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে।

কৃষকেরা জানান, কয়েক বছর ধরে জমিতে কোনো ফসল ফলাতে পারছেন না তারা। কেউ ঋণের বোঝায় জর্জরিত, কেউবা জীবিকার তাগিদে ভিন্ন জেলায় শ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছেন। কৃষক লুৎফর রহমান আক্ষেপ করে বলেন, “সরকারি খাল পুনঃখনন ও কিছু জমি অধিগ্রহণ করলে সহজেই কয়েক গ্রামের আড়াই হাজার বিঘা জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পেত। কিন্তু আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

পুকুর খননকারীদের দাবি, জমিতে চাষাবাদ করা সম্ভব না হওয়ায় তারা বিকল্প হিসেবে এ পথ বেছে নিয়েছেন। জশিম উদ্দিন বলেন, “আমার পুকুরের পাশ দিয়েই খাল খনন করা সম্ভব। খনন করলেই সমস্যা মিটে যাবে।”

এলাকার একসময়কার তিন ফসলি জমি এখন একবারও আবাদ করা যাচ্ছে না জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, জলাবদ্ধতা কৃষকদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, সমস্যার সমাধানে প্রশাসনিক পর্যায়ে আলোচনা চলছে। শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০