admin
২৪ অগাস্ট ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে যুবককে অপহরণ চেষ্টার অভিযোগ

নাটোর শহরের কানাইখালী এলাকায় ইমরান নামে এক যুবককে প্রাইভেটকারে তুলে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ একটি খেলনা পিস্তল জব্দ করে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের কানাইখালি এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২৪ আগস্ট) সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুরর রহমান নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ওয়াদুদ হোসেন শিহাব এবং গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে মো. রাব্বানী।

পুলিশ জানায়, ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা নিয়ে ভুক্তভোগী ইমরানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনে আসামিরা। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে গাড়িটি শহরের কানাইখালি এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটি আটকায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইজন গ্রেফতার করে। এসময় দুইজন পালিয়ে যায়।
নাটোর সদর থানার ওসি মাহবুরর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আরও দুইজনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। আজ সকালে দুইজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০