admin
২৬ অগাস্ট ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে পুকুর থেকে নিখোঁজ অসুস্থ বৃদ্ধের লাশ উদ্ধার

বড়াইগ্রামে নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় আদম আলী (৫৫) নামে এক অসুস্থ কৃষক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। আদম আলী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে।

নিহতের নিকটাত্নীয় মফিদুল আলম জানান, দুই বছর আগে স্ট্রোকের শিকার হয়ে তার বাম পা ও বাম হাত কিছুটা অকেজো হয়ে যায়। সোমবার সকালে ধানের জমিতে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি বের হন। কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি জমিতে না পৌঁছালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি টিম সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘন্টা খানেকের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে যাওয়ার সময় পিছলে পুকুরের পানিতে পড়ে তিনি মারা গেছেন বলেই স্বজনদের ধারণা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০