admin
২৬ অগাস্ট ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে কাদাতে জন্ম ‘সাদা সোনা রসুন’

নাটোরের চলনবিল অঞ্চলের কৃষকরা এখন রসুনকে বলেন ‘সাদা সোনা’। কাদায় রোপিত এ রসুন শুধু কৃষকের ভাগ্যই বদলাচ্ছে না, দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। অতুলনীয় স্বাদ, ঝাঁজ আর দীর্ঘদিন সংরক্ষণের গুণাবলি এ রসুনকে দিয়েছে আলাদা পরিচিতি। তাই কৃষক ও স্থানীয়দের দাবি— এই রসুনের জন্য এখনই জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃতি নিশ্চিত করা হোক।

শতবর্ষের ঐতিহ্য, ভিন্ন চাষপদ্ধতি

চলনবিলের শতবর্ষী কৃষকরা জানান, একসময় হালচাষ, সার-কীটনাশক ব্যবহার করে রসুন আবাদ হতো। কিন্তু খরচ বেশি ও ফলন কম হওয়ায় কৃষকরা সমস্যায় পড়তেন। পরবর্তীতে বানের পানি নামার পর কাদার ওপর সরাসরি রসুন রোপনের ধারা জনপ্রিয় হয়ে ওঠে। এতে সেচ, সার বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না। ধানের খড় বা কচুড়িপানা দিয়ে রোপিত কোয়া ঢেকে দেওয়ার ফলে প্রাকৃতিকভাবেই ফসল পুষ্টি পায়, আর ফলন হয় বাম্পার।

কৃষক ছুলাইমান মৃধা বলেন,
“কাদার ওপর রসুন রোপনের জন্য জমি আলাদাভাবে তৈরি করতে হয় না। পলি মাটি উর্বরতা বাড়ায়, খড় পচে গিয়ে জমিতে জৌব শক্তি যোগায়। ফলে কম খরচে ভালো ফলন মেলে।”

অর্থকরী ফসল, নাম পেয়েছে ‘সাদা সোনা’

বর্তমানে চলনবিল অঞ্চলের কৃষকদের প্রধান অর্থকরী ফসল রসুন। প্রতি বিঘায় গড়ে ২২–২৫ মণ ফলন হয়, যার বাজারমূল্য লাখ টাকারও বেশি। একই সঙ্গে জমিতে তরমুজ ও বাঙ্গি সাথী ফসল হিসেবে চাষ করে কৃষকরা অতিরিক্ত আয় করছেন। এ কারণে রসুন এখন শুধু একটি মসলা নয়, কৃষকের জীবিকার অবলম্বন হয়ে উঠেছে।

কৃষক মহররম আলী বলেন,
“আমাদের জীবনের অবলম্বন এখন এই রসুন। এটা সত্যিই সাদা সোনার মতো।”

জিআই স্বীকৃতির দাবি

রাজশাহী বিভাগীয় কৃষি দপ্তরের তথ্য বলছে, দেশের মোট রসুন উৎপাদনের প্রায় ৩৫ শতাংশই হয় নাটোর জেলায়। তবে বিনাহালের কাদায় উৎপাদিত রসুনের স্বাদ-গন্ধ ও গুণমান একেবারেই আলাদা। সাধারণ শুকানোর মাধ্যমে ৪ থেকে ৬ মাস সংরক্ষণ করা যায় এই রসুন, যা দেশের অন্য কোথাও সম্ভব হয় না।

স্থানীয় প্রবীণ কৃষক আছমত আলী বলেন,
“আমার বাবাও এই রসুন চাষ করতেন, আমি করেছি, এখন আমার সন্তানরাও করছে। প্রজন্ম থেকে প্রজন্মে এ আবাদ চলছে।”

প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগ

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন জানান, কৃষক ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চলনবিলের রসুনকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। এতে বিদেশে রপ্তানির ক্ষেত্রে শুল্ক সুবিধা মিলবে, উৎপাদনও আরও বাড়বে।

রাজশাহী বিভাগীয় কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন,
“চলনবিলের মাটি ও আবহাওয়া রসুন চাষের জন্য অনন্য। এখানকার উৎপাদিত রসুন দেশের অন্য যেকোনো জায়গার তুলনায় আলাদা। তাই এ রসুন অবশ্যই জিআই স্বীকৃতি পাওয়ার যোগ্য।”

অর্থনৈতিক সাফল্য, প্রাচীন ঐতিহ্য ও ব্যতিক্রমী চাষপদ্ধতির কারণে বিনাহালের কাদায় উৎপাদিত রসুন ইতোমধ্যেই দেশজুড়ে পেয়েছে ‘সাদা সোনা’র খেতাব। এখন কৃষক ও স্থানীয়দের প্রত্যাশা— সরকারিভাবে জিআই স্বীকৃতি পেলে এই ঐতিহ্যবাহী ফসল শুধু চলনবিল নয়, বাংলাদেশের অর্থনীতিকেও আরও সমৃদ্ধ করবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০