admin
২৭ অগাস্ট ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : দাবি লিটু

রাজশাহীর ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখল করেছেন—সম্প্রতি এমন অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল আলম লিটু।

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনো রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের কোনো দোকান দখল করিনি। বরং দোকানঘরের কেয়ার টেকার বাচ্চু আর্টের স্বত্বাধিকারী বাচ্চুর সঙ্গে আমাদের মাঝে মধ্যে উঠাবসা হয়। এটিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

রাজনৈতিক পরিচয় নিয়ে অভিযোগ প্রসঙ্গে লিটু বলেন, “আমাকে বলা হচ্ছে আমি আওয়ামী লীগের সময়ে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলাম। এটি সত্য নয়। আমি ব্যবসায়ী মানুষ। সে সময় তিনি মেয়র নির্বাচিত হওয়ায় অন্যান্য ব্যবসায়ীর মতো আমিও শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। এর বাইরে আমি কখনো তাঁর ঘনিষ্ঠ সহযোগী ছিলাম না।”

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের পদে ছিলাম না। রাজনীতি নয়, বরাবরই ব্যবসার সঙ্গেই জড়িত আছি। ব্যবসা করতে গিয়ে সবার সঙ্গেই উঠাবসা করতে হয়েছে। কিন্তু এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

আশিকুল আলম লিটু দাবি করেন, তাঁর বিরুদ্ধে দোকান দখল ও ভাড়া আদায়ের অভিযোগ একটি পরিকল্পিত অপপ্রচার। তিনি বলেন, “আমি ব্যবসায়ী হিসেবে সমাজের সবার সঙ্গে মিশেছি। তবে কারও জায়গা দখল করা বা বেআইনি কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।”আমার মামা হারু শ্রমিক ও বিএনপি নেতা একটি গ্রুপ তার সুনাম নষ্ট করা জন্য তাকে আমার সাথে মিথ্যা তথ্য দিয়ে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।
৫ আগষ্টের আগে রাজশাহী কয়েকজন নামধারী ব্যক্তি সাবেক মেয়র লিটন এর দোসর তারা এই মিথ্যা তথ্য প্রচার করে বেড়াছে।

তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন, যাচাই-বাছাই না করে ভিত্তিহীন অভিযোগ প্রকাশ না করার জন্য।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০