admin
২৭ অগাস্ট ২০২৫, ৭:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর শহরের প্রাণকেন্দ্রে উন্নয়নের হাহাকার!

নাটোর শহরের প্রাণকেন্দ্র বলারী পাড়া। কয়েক হাজার মানুষের বসবাস এই ঘনবসতিপূর্ণ এলাকায়। অথচ দীর্ঘ এক দশক ধরে এলাকার প্রধান সড়কগুলো সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। প্রতিটি বৃষ্টিপাতের পর রাস্তাগুলো পরিণত হয় জলাবদ্ধতার কবলে। ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানি নিষ্কাশনের কোনো উপায় নেই। ফলে খানাখন্দে ভরা সড়কগুলো একেবারেই চলাচল অযোগ্য হয়ে উঠেছে।

ভবানীগঞ্জ মোড় থেকে বলারী পাড়া চারমাথা মোড় পর্যন্ত ৫৫০ মিটার সড়কের অবস্থা সবচেয়ে করুণ। রাস্তাঘাটের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডাস্টবিনগুলো পরিণত হয়েছে দুর্গন্ধযুক্ত ময়লার ভাগারে। ওহাব মোড় থেকে গণগ্রন্থাগার পর্যন্ত ৫৫০ মিটার সড়কটিও বেহাল অবস্থায়। বিশেষ করে ওহাব মোড় থেকে কালেক্টরেট স্কুল পর্যন্ত ৫০০ মিটার রাস্তায় বৃষ্টি হলেই যেন চলাচলের জন্য নৌকার প্রয়োজন হয়। কাসারি পট্টির ১০০মিটার রাস্তা বহু বছর ধরে অকেজো। মেহগনি বাগান থেকে পরিত্যক্ত ভাটা পর্যন্ত ৩০০ মিটার সড়কও ভগ্নদশায় রয়েছে। সর্বমোট প্রায় দুই কিলোমিটার সড়কের এই বেহাল দশায় প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় শিক্ষক সাদ্দাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এলাকাটি শহরের কেন্দ্রস্থলে হলেও চরম অবহেলিত। প্রতিদিন শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কর্তৃপক্ষের নজরদারি থাকলে এতদিনে উন্নয়ন সম্ভব হতো।”

স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, “রাস্তার বেহাল অবস্থা ব্যবসা-বাণিজ্যেও প্রভাব ফেলছে। গ্রাহকরা দোকানে আসতে চায় না। অনেক সময় পণ্য আনা-নেওয়ায়ও সমস্যায় পড়তে হয়।”

স্কুলছাত্রী ফাতেমা বিনতে মজিদ জানায়, “বৃষ্টি হলে স্কুলে যাওয়া মানে দুর্ভোগের যাত্রা। পানি আর কাদা মাড়িয়ে প্রতিদিন স্কুলে পৌঁছাতে হয়।”

পৌর প্রশাসক আসমা খাতুন বলেন, “বলারীপাড়া এলাকায় সড়ক সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন হয়েছে। বরাদ্দ হাতে এলে কাজ শুরু করা হবে। আমরা আশা করছি খুব শিগগিরই উন্নয়নকাজ শুরু হবে।”

তবে সচেতন মহলের অভিযোগ, কেবল সড়ক সংস্কারই যথেষ্ট নয়। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকলে সমস্যার সমাধান হবে না। তারা অভিযোগ করে বলেন, “ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় পরিবেশ দূষণ বাড়ছে। শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।”

স্থানীয় বাসিন্দা আমীর হামজা বলেন, “প্রতিবারই উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আমরা অবিলম্বে সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”

সচেতন নাগরিকরা মনে করছেন, শহরের কেন্দ্রস্থলের এমন অবহেলা শহরের সার্বিক উন্নয়ন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের আহ্বান, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হোক।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০