admin
২৭ অগাস্ট ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় পূর্বশক্রতার জেরে যুবককে মারপিটের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে মো. রনি নামের এক যুবককে মারপিট করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের যোগীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত মো. রনি উপজেলার কোয়ালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আহত হয়ে এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এ নিয়ে ওই দিন দুপুরেই রনির পক্ষে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে তার বড় বোন রজিনা খাতুন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার কোয়ালীপাড়া গ্রামের আখতারুজ্জামান আসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রনির। এর জের ধরে ঘটনার দিন আখতারুজ্জামান আসলাম স্থানীয় তুষার আলী এবং দেবা শীষ নামের দুজনকে নিয়ে রনিকে একা পেয়ে মারপিট করে। তাদের হাত থেকে রনিকে উদ্ধার করতে গেলে রনির পিতাকেও মারপিট করেন অভিযুক্তরা।

তবে অভিযুক্ত আখতারুজ্জামান আসলাম বলেন, দুইপক্ষের ভুল বোঝাবুঝির কারনে হাতাহাতি হয়েছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মো. রনির পক্ষ থেকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

১০

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১১

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১২

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৩

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৪

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৫

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৬

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৭

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৮

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৯

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

২০