admin
২৮ অগাস্ট ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে ভাই-বোনের জমি নিয়ে বিবাদ

পৈত্রিক জমি নিয়ে বিরোধের জের ধরে আপন বোনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল মালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি এলাকায় রোববার ভোরে ঘটনাটি ঘটেছে। মামলার বাদি আব্দুল মান্নান বলেন, রবিবার তিনি বাড়ির গেট খোলা রেখে ফজরের আজান দেওয়ার জন্য বের হয়ে যান। এই সুযোগে তার শ্যালক আব্দুল মালেক জানু একটি ছোরা নিয়ে আক্রমণ চালান। ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, ‘বাপের রেখে যাওয়া সব জমি ভাই জানু ভোগদখল করছেন। এ নিয়ে তাদের ভাইবোনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রায়শ হত্যার হুমকি দিতেন জানু। সবশেষ রবিবার ভোরে

দিতেন জানু। সবশেষ রবিবার ভোরে তিনি ওযু করতে বাইরে বের হলে আচমকা তার ওপর হামলা চালান জানু। এসময় তিনি ধস্তাধস্তি ও চিৎকার শুরু করেন। এক পর্যায়ে ছুরি রেখে পালিয়ে যান তার ভাই জানু।’ এ ঘটনায় জানুর বক্তব্য পাওয়া যায়নি। তবে তার স্ত্রী দেলোয়ারা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমি নিয়ে ননদের সাথে তাদের কোনো বিরোধ নেই। শত্রুতা করে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’ এদিকে হত্যাচেষ্টার আসামী আব্দুল মালেক জানুকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সোমবার বেলা ১১টার দিকে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আসমাউল হক বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০