admin
২৮ অগাস্ট ২০২৫, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে প্রবাসীর বাসায় ঢুকে চাঁদাবাজির অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক প্রবাসীর বাসায় ঢুকে তিন লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদরে ভাড়া বাসায় থাকেন ওই প্রবাসীর স্ত্রী। গত শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মী জোরপূর্বক তাঁর বাসায় ঢুকে পড়েন। একপর্যায়ে তাঁরা ওই নারীর এক আত্মীয়কে বেঁধে রেখে সম্পর্কের অভিযোগ তুলে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা না পেয়ে অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন করেন। নিরুপায় হয়ে তিনি তিন ভরি স্বর্ণালংকার বন্ধক রেখে তিন লাখ টাকা দেন। বাকি সাত লাখ টাকা তিন দিনের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অভিযুক্তরা চলে যান।

পরবর্তীতে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এর পর বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি বড়াইগ্রাম থানায় পাঁচজনের নাম উল্লেখ করে ১১ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামিরা হলেন— রনি হোসেন (২৯), তাঁর স্ত্রী সুমাইয়া বেগম (২৪), বেলাল হোসেন (২৮), ইকবাল হোসেন (২৮) ও কামরুল ইসলাম (২৮)। তাঁদের সবার বাড়ি বনপাড়া পৌর এলাকায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, “অভিযুক্তরা চাঁদা আদায়ের জন্য পরিস্থিতি তৈরি করেছিল। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও পর্নোগ্রাফি আইনে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

এ বিষয়ে বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান বলেন, “বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। অভিযুক্তরা নিজেদের কর্মী দাবি করলেও দলের কোনো পদে নেই। আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করব।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০