নাটোর সদর থানার বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫) ও তার স্ত্রী মোছাঃ সাবিনা বেগম (৩২), দু’জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজরামপুর এলাকার বাসিন্দা। এসময় একটি বাটন মোবাইলও জব্দ করা হয়।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মন্তব্য