admin
৩১ অগাস্ট ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের মানুষ নির্বাচনমুখী, ষড়যন্ত্র করে লাভ হবে না: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের মানুষ প্রায় দুই যুগ ধরে ভোট দিতে পারেনি।

রোববার (৩১ আগস্ট) বিকেলে নলডাঙ্গা উপজেলার বক্ষ্মপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মানুষ এবার নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ পেয়েছে। তাই দেশের মানুষ ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে চায়। দেশের জনগণ নির্বাচনমুখী হয়ে গেলেও কোনো কোনো দল পরাজয়ের ভয়ে নানা তালবাহানা করে নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সর্ম্পকে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপির নেতা দুলু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের কোনো দোসরও যেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়েও দেশের মানুষকে সচেতন থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগও দেশে অশান্তি সৃষ্টির জন্য নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই তারা দেশকে অকার্যকর করতে অপচেষ্টা চালাবে।
দুলু আরও বলেন, এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ আবারও আমাদের গণতন্ত্রে ফিরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না। এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা দরকার। আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই আবার নির্বাচনও চাই। যথাযথ সময়ে নির্বাচন না হলে বাংলাদেশের গণতন্ত্র আবারও বিপন্ন হতে পারে বলেও মন্তব্য করেন এই নেতা।
স্থানীয় বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট সাখাওয়াত হোসেন,জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম , জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বুলবুল ও ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম শফি হুজুর, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মোঃ মামুনুর রশিদ খান মামুন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

সান্তাহারে সাবেক মেয়র ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

১০

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১৩

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১৬

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

১৭

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

১৮

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

১৯

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

২০