admin
২ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ডি.সি’র প্রেস ব্রিফিং

নাটোর জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, নাটোরকে নান্দনিক ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শহরের মধ্যে প্রবাহমান নারদ নদী পরিষ্কার ও দূষণমুক্তকরণ, পলিব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার উৎসাহিতকরণ, নাটোরের অন্যতম দর্শনীয় স্থান গণভবন পরিষ্কার ও রংকরণ, শিশু পার্কে নতুন রাইড সংযোজন এবং ডিসি পার্কে ‘আলোকিত বাতায়ন’ নামে উন্মুক্ত লাইব্রেরি চালু করা।

তিনি আরও জানান, জেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হচ্ছে। এসময় জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর থেকে নাটোর জেলা স্টেডিয়ামে শুরু হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০