admin
৩ সেপ্টেম্বর ২০২৫, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবহেলায় হারাচ্ছে ঐতিহ্যের আলো: নাটোর রাজবাড়ী

অর্ধবঙ্গেশ্বরী খ্যাত রানী ভবানীর নাটোর রাজবাড়ীটি নির্মিত হয়েছিল প্রায় ৩০০ বছর আগে। একসময় সমৃদ্ধ স্থাপত্যশৈলী ও ঐতিহ্যের প্রতীক এই রাজবাড়ী এখন দখল, অব্যবস্থাপনা ও অযত্নে হারাচ্ছে তার জৌলুস।

রাজবাড়ির বিশাল এলাকাজুড়ে এখন সরকারি দপ্তর, কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট, এমনকি পিকনিকের রান্নার স্থানও গড়ে উঠেছে। ফলে ইতিহাস ও ঐতিহ্যের এ নিদর্শন আজ দখল ও ধ্বংসযজ্ঞের শিকার। প্রত্নতত্ত্ব অধিদপ্তর দায়িত্ব নেওয়ার পরও তেমন কোনো বড় সংস্কার হয়নি। অবহেলায় প্রতিদিনই নষ্ট হচ্ছে ভবনের অবকাঠামো ও স্থাপত্যশিল্প।

রাজবাড়িটি নির্মাণ করেন নাটোর রাজবংশের প্রথম রাজা রামজীবন চৌধুরী। ১৭০৬ থেকে ১৭১০ খ্রিষ্টাব্দে ১২০ একর জমির ওপর গড়ে ওঠে এ প্রাসাদ। পরবর্তীতে রাণী ভবানী নাটোর রাজবংশের শাসনভার গ্রহণ করেন এবং তার জমিদারি বিস্তৃত হয় বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুরসহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ পর্যন্ত।
রাজবাড়িতে রয়েছে ছোট-বড় ৮টি ভবন, কয়েকটি দীঘি ও পুকুর। নিরাপত্তার জন্য ছিল দ্বিস্তরীয় ঘেরাও প্রাচীর। রাজবাড়ি মূলত দুই ভাগে বিভক্ত—ছোট তরফ ও বড় তরফ।
১৯৮৬ সাল থেকে রাজবাড়ি এলাকা রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুবপার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে এবং ১৯৮৯ সাল থেকে ভবনগুলোর তদারকি করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে পর্যাপ্ত সংস্কার না হওয়ায় দিন দিন নষ্ট হচ্ছে এই অনন্য স্থাপত্য নিদর্শন।
ঐতিহাসিক নাটোর রাজবাড়ি রক্ষায় স্থানীয়রা অবৈধ দখল উচ্ছেদ ও যথাযথ সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, সঠিক পদক্ষেপ নিলে এ রাজবাড়ি কেবল নাটোর নয়, সারা দেশের ঐতিহ্যের গর্ব হয়ে উঠতে পারে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০