admin
২৬ নভেম্বর ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ মেলার উদ্বোধন

রাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ মেলা উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাম্মী আক্তার তমা। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান,প্রকল্প অফিসার মাহমুদুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার ও পাকুড়িয়া ইউপির প্রশাসক মোঃ মুনছুর আলী,ভিএস ভ্যাটেনারী অফিসার, সহকারী ভ্যাটেনারী অফিসার আঃমালেক, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া,পল্লী চিকিৎসাগণ ও স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন এলাকার কৃষক খামারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে টেকসই ও আধুনিক করার লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ‘নীরোগ জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে শক্তিশালী’ প্রতিপাদ্য তুলে ধরে দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামারির দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি-নির্ভর খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বাঘা উপজেলার বিভিন্ন এলাকার খামারি, কৃষক, শিক্ষার্থী ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী (১ সপ্তাহ) নানা কর্মসূচির মাধ্যমে বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ পালন করা হবে। এর আওতায় খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প ও সচেতনতামূলক প্রচার পরিচালনা করা হবে বলে জানান ইয়েলো ডাঃআমিনুল ইসলাম।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

১০

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

১১

বিকাশের টাকা আত্মসাৎ-বিকাশকর্মী গ্রেফতার

১২

সব পুড়ে গেলেও অক্ষত কোরআন শরিফ

১৩

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

১৫

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

১৬

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

১৭

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

২০