admin
২৬ নভেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণ্যাঢ্য র‍্যালি, প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারীদের ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা ভেটেরিনারি সার্জন তানভীর আনজুম অনিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভেটেরিনারি ডাক্তার, উপজেলার বিভিন্ন খামারীরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গরু, মহিষ, ভেড়া-ছাগলসহ হাঁস-মুরগির মাংস, ডিম ও দুধ পুষ্টির চাহিদা পূরণে অপরিহার্য। সরকার খামারিদের উৎসাহিত করতে চিকিৎসা সেবা, কৃত্রিম প্রজনন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে। খামারিদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত ভেটেরিনারি পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০