Md. Ariful Islam
৩০ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে দীর্ঘ দিন ধরে ইউএনও পদ শূন্য থাকায় দুর্ভোগে জনসাধারণ

নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই পদটি ছয় মাস ধরে খালি থাকায় সরকারি পরিষেবা পেতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

​জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন চলতি বছরের জুন মাসে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকেই আত্রাইয়ের ইউএনও’র চেয়ারটি শূন্য। দীর্ঘ এই সময় ধরে প্রায় তিন মাস ধরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান প্রায় ৪ মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এর পর আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে বার্তমান দায়িত্ব পালন করছেন।

​উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডস্বরূপ এই পদটি শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র অনুমোদনে দীর্ঘ সময় লাগছে। এতে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত প্রয়োজন মেটাতে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। সরকারি বিভিন্ন কাজ এবং জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গতি কমে আসায় স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

​আত্রাই উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সাথে কথা হলে তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও-একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুভার সামলানো নিঃসন্দেহে একটি বিরাট চ্যালেঞ্জ। তবে, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে তাদের সেবা পেতে বেশি ভোগান্তির শিকার না হন, সেই দিকটি নিশ্চিত করতে নিরলস কাজ করছি।

​ ​আত্রাইয়ের জনগণ আশা করছে, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে উপজেলায় একজন নিয়মিত ইউএনও পদায়ন করবেন, যাতে জনসেবা স্বাভাবিক গতিতে ফিরবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

১০

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

১১

বিকাশের টাকা আত্মসাৎ-বিকাশকর্মী গ্রেফতার

১২

সব পুড়ে গেলেও অক্ষত কোরআন শরিফ

১৩

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

১৫

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

১৬

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

১৭

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

২০