আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৬ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে উজানের ঢল, তলিয়ে যাওয়ার শঙ্কায় পাকা বোরো ধান

নওগাঁর আত্রাইয়ে উজানের ঢল ও আকস্মিক পানি বৃদ্ধিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে শত শত একর পাকা বোরো ধান। নদীর পানি দ্রুত বেড়ে খাল ও ডারা দিয়ে ফসলি জমিতে প্রবেশ করায় চরম উদ্বেগে রয়েছেন কৃষকরা। সোনালি ফসল রক্ষায় দিন-রাত মাঠে অবস্থান করছেন তারা।

উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা ও আত্রাই নদীর পানি গত দুই দিনে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বড় কালিকাপুর, হরপুর, রসুলপুর ও জাতোপাড়াসহ বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।

এদিকে রক্তদহ বিলের পানিও বেড়ে জামগ্রাম খাল দিয়ে প্রবল স্রোতে ফসলি জমির দিকে ধেয়ে আসছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সোনাইডাঙ্গা, লাকবাড়িয়া, বাঁকা ও জামগ্রাম এলাকার ধানক্ষেত।

সরেজমিনে দেখা গেছে, পাকা ধান রক্ষায় কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁশ, কাঠ ও বালুর বস্তা দিয়ে খালের মুখ ও ভাঙন ঠেকাতে কাজ করছেন। কৃষকদের ভাষ্য, বৈরী আবহাওয়ার কারণে ধান কাটতে না পারায় এখন পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেজিৎ তালুকদার জানান, পরিস্থিতি মোকাবেলায় স্লুইসগেট বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও কৃষকরা তাদের একমাত্র সম্বল ফসল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নাটোরে উল্টো বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ দিলো আদালত

আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উজানের ঢল, তলিয়ে যাওয়ার শঙ্কায় পাকা বোরো ধান

আত্রাইয়ে নবাগত ইউএনও মনিরুজ্জামান’র যোগদান

বাগাতিপাড়ায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে কাজ বন্ধ

লালপুরে ছাগল চুরি করে পালানোর সময় সিএনজি ও ছাগলসহ আটক-১

নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী

খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে : প্রতিমন্ত্রী পুতুল

বাউয়েটে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১০

লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১১

সিংড়ায় গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১২

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৩

বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজনা

১৪

পুঠিয়া মডেল স্কুলে অব্যবস্থাপনা, শিক্ষক সংকট ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে মতবিনিময় সভা

১৭

টেকসই উন্নয়নে সারাদেশে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন চলছে: প্রতিমন্ত্রী পুতুল

১৮

আত্রাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

১৯

বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজু

২০