রাজশাহীর পুঠিয়া উপজেলা এলাকায় রাতের আঁধারে একই মালিকের দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী সাখাওয়াত প্রামানিকের বাড়ি কাফুরিয়া ইউনিয়ন এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত প্রামানিক বলেন, “আমার সারা জীবনের সঞ্চয় এই পুকুরে ছিল। এক রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে সব শেষ করে দিয়েছে। আমি চাই, আমার মতো আর কেউ যেন এমন ঘটনার শিকার না হয়। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনা হোক। এই ক্ষতি আমি পুষিয়ে উঠতে পারব না। আমি নিঃস্ব হয়ে গেছি।”
এ বিষয়ে কাফুরিয়া ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনবে বলে আশা করছি। এই ক্ষতি শুধু একজন ব্যক্তির নয়, পুরো জাতির ক্ষতি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
এদিকে পুঠিয়া থানা-র অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া
মন্তব্য